বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আমাদের মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে কি ভাবে আবার ঘুমাব জেনে নিন
জীবনযাপন

আমাদের মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে কি ভাবে আবার ঘুমাব জেনে নিন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০১৭, ২:০৫ পিএম·সর্বশেষ: ৯ ফেব্রুয়ারি ২০১৭, ২:০৫ পিএম
আমাদের মাঝ রাতে ঘুম ভেঙ্গে গেলে কি ভাবে আবার ঘুমাব জেনে নিন

বিডি নিউজ ৬৪: আমাদের প্রায় সকলের জীবনেই প্রায়শ এমন ঘটনা ঘটে। আপনি হয়তো মাঝরাতে ঘুম ভেঙ্গে যাওয়ায় জেগে উঠলেন। এরপর আর শত চেষ্টা করেও বিছানায় ফিরে যেতে পারছেন না।

ঘুমাতে যাওয়ার আগে ঘুম আসার জন্য লড়াই করার চেয়ে বরং এই ধরনের নিদ্রাহীনতাই বেশি দেখা যায়। আপনারও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আসুন তা থেকে মুক্তির উপায়গুলো জেনে নিন। আপনার বেলায়ও যদি এমনটা ঘটে তাহলে সবচেয়ে ভালো হবে কিছুই না করলে।

যদি মাত্র এক রাত এমনটা ঘটে তাহলে আপনার উচিৎ হবে পরের রাতে একই সময়ে ঘুমাতে যাওয়া। স্বাভাবিক রুটিন ভঙ্গ করে ঘুমের ভারসাম্য রক্ষার চেষ্টা শুধু আপনার ঘুম আরো বেশি নষ্ট করবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের পেরিলম্যান স্কুল অফ মেডিসিনের বিহেভিওরাল স্লিপ মেডিসিন প্রোগ্রামের পরিচালক মাইকেল

পেরিলস বলেন:

রাতে ঘুম ভেঙ্গে গেলে দিনে ঘুমাবেন না। পরের দিন নির্দিষ্ট সময়ের আগে ঘুমাতে যাবেন না। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে।

তিনি এমনকি এও বলেন দিনের বেলায় ঘুমিয়ে পড়া এড়াতে প্রয়োজনে ক্যাফেইন খান।

কিন্তু নিয়মিতভাবে রাত তিনটায় ঘুম ভেঙ্গে গেলে তা মোকাবিলায় আরো কিছু পরামর্শ দিয়েছেন তিনি:

আলো এড়িয়ে চলুন

একবার ঘুম ভেঙ্গে যাওয়ার পর পুণরায় বিছানায় ফিরে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো তীব্র আলো। কারণ তীব্র আলো মেলাটোনিন হরমোন নিঃসরণ কমিয়ে দেয়। টয়লেটে যাওয়ার দরকার হলে বড় কোনো বাতি না জেলে বরং রাত-বাতি ব্যবহার করুন।

ঘুম ভাঙ্গার পর শুয়ে থাকবেন না

আপনি যদি পুরোপুরি জেগে ওঠেন তাহলে বিছানায় শুয়ে না থেকে বরং উঠে পড়ুন এবং এমন কিছু একটা করুন যা আপনার মস্তিষ্ককে উত্তেজিত না করে বরং শান্ত করবে। তবে কম্পিউটার এবং মোবাইল ফোন এড়িয়ে চলুন।

যদি টিভি দেখা শুরু করেন তাহলে সানগ্লাস পরে নিন

হ্যাঁ, সত্যিই। এমন অবস্থায় সাধারণত যে কোনো ধরনের স্ক্রিন এড়িয়ে চলা উচিৎ। কিন্তু আপনি যদি একান্তই টিভি দেখতে চান তাহলে অবশ্যই একটি সানগ্লাস পরে নিন।

কিছু খাবেন না

এ ব্যাপারে প্রচুর প্রমাণ রয়েছে যে, শেষ রাতে খাবার খেলে ওজন বাড়ে। আপনার শরীরও এতে অভ্যস্ত হয়ে পড়বে। ফলে প্রতিরাতেই ওই সময় খাবার গ্রহণের জন্য আপনার দেহও ঘুম থেকে জেগে উঠতে চাইবে।

ঘড়ির দিকে তাকাবেন না

শেষরাতে ঘুম ভেঙ্গে গেলে ঘড়ির দিকে তাকাবেন না। কারণ এর ফলে আর কয়েক ঘন্টা পরই ঘুম থেকে জেগে উঠতে এবং বিছানা ছাড়তে হবে এই চিন্তায় আপনার মানসিক চাপ আরো বেড়ে যাবে। আর মানসিক চাপ বেড়ে গেলে ফের ঘুমানোটা আরো কঠিন হয়ে পড়বে।

সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

পরবর্তী সংবাদ

মারাত্মক রোগের সামান্য ৯ লক্ষণে সতর্ক হোন সময় থাকতেই

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM

সর্বাধিক পঠিত সংবাদ

কুমিল্লার  মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
১শীর্ষ পঠিত
কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে
🔥৯৫ বার পঠিত
২

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

এক নজরে বোল্টের ইতিহাস সেরা ক্যারিয়ার

👁️ ৯৫ পঠিত
৫

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত