বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /আপনার জন্য গোসলের সঠিক সময় কোনটা?
জীবনযাপন

আপনার জন্য গোসলের সঠিক সময় কোনটা?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ আগস্ট ২০১৬, ১০:৫৩ এএম·সর্বশেষ: ২০ আগস্ট ২০১৬, ১০:৫৩ এএম
আপনার জন্য গোসলের সঠিক সময় কোনটা?

বিডি নিউজ ৬৪: কর্মব্যস্ত দিনের সাথে নিজেকে মানিয়ে নিতে অনেকেই দিনের শুরুতে সেরে নেন গোসলের পাট। অনেকে আবার ধুলো-বালি মেখে বাইরে থেকে ফিরে এসে তারপর গোসল করেন। ভাবেন, গোসল করার মতন সামান্য একটা ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর কী আছে?

যেকোন একটা সময় সেরে নিলেই হয় সেটা। কিন্তু আপনি কী জানেন যে, আপনার এই সকাল কিংবা রাতে গোসলের অভ্যাস নানাভাবে প্রভাবিত করে আপনাকে। কে জানে, হয়তো আপনি যে সময়টায় গোসল করেন সেটা আপনার জন্যে সঠিক নয়।

তাই চলুন জেনে আসি সকাল ও রাতে গোসল করার উপকারিতাগুলো আর আপনার জন্যে কোনটা সঠিক সেটা বোঝার উপায়।

সকালে গোসলের উপকারিতা

১. শরীরের রক্তপ্রবাহ সচল রাখে

সকালের গোসল মানুষের শরীরের রক্তপ্রবাহকে স্বাভাবিক করে তোলে। অনেক সময় রক্তনালী দিয়ে রক্ত কম প্রবাহিত হওয়ার কারণে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে পড়ে। এছাড়াও হৃদপিন্ডের নানা সমস্যা তৈরি করে এটি। সকালের গোসল ত্বকের নীচের রক্তনালীর ভেতরে রক্তপ্রবাহকে স্বাভাবিক করে তোলে আর দূর করে দেয় এসব সমস্যা।

২. সন্তান নিতে সাহায্য করে

একটি গবেষণায় দেখা যায় যে, যে সব পুরুষ সকালে গোসল করেন তাদের ক্ষেত্রে সন্তান লাভের ক্ষমতা একটু বেশি থাকে। কারণ, সকালের গোসল পুরুষের শুক্রাণু উৎপাদনের ক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে সন্তান লাভের আশাও বেড়ে যায়।

৩. শারিরীক ও মানসিকভাবে মজবুত করে তোলে

সকালে গোসল করলে সেটি আমাদের মস্তিষ্ককে আরো বেশি সক্রিয় করে তোলে। এছাড়া, শরীরের ছোটখাটো ঠান্ডাজনিত সমস্যাকেও দূর করে দেয় এই গোসল। সকালে গোসল করলে সেটি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার উত্পাদনকে বাড়িয়ে তোলে। পাশাপাশি ঠান্ডা বা সর্দিতে আক্রান্ত হলে সকালের হালকা গরম পানিতে গোসল সেটাকে সারিয়ে তোলে নিমিষেই।

৪. খুশকি ও তৈলাক্ত শরীরের প্রতিষেধক হিসেবে

আপনার মাথার ত্বকে কি খুশকির সমস্যা আছে? কিংবা আপনার ত্বক কি অতিরিক্ত তৈলাক্ত? সকালের ঠান্ডা পানিতে গোসল হতে পারে আপনার এই সমস্যার সঠিক প্রতিষেধক। তাই এ দুটো সমস্যার হাত থেকে দূরে থাকতে প্রতিদিন সকালবেলা ঠান্ডা পানিতে গোসল করুন।

তাহলে কি সকালবেলা গোসল করাটাই সবচেয়ে বেশি উপকার এনে দেয় আমাদের শরীরে? না! উপকার রয়েছে রাতের গোসলেও।

রাতেরবেলা গোসলের উপকারিতা

রাতের বেলা গোসল করলে আপনার সারাদিন ধরে মন আর শরীরে জমতে থাকা ময়লা-জীবাণুগুলো দূর তো হয়ে যায়ই, সেইসাথে এই গোসল আপনার ভেতরের উদ্বিগ্নতাকে দূর করে দেয়। ত্বকের গভীরে জমে থাকা ময়লাকে সরিয়ে দিয়ে পিম্পল হবার যন্ত্রণা থেকে মুক্তি দেয় এটি আপনাকে। মাইগ্রেনের সমস্যাকে দূরে রাখে এটি। তবে রাতের বেলা গোসল করার সবচাইতে উপকারী দিকটি হচ্ছে এই যে, এটি আপনার শরীর ও মনকে সুস্থ রেখে এনে দেয় শান্তির ঘুম।

সকাল না রাতের গোসল? কোনটি আপনার জন্যে?

এখন নিশ্চয় চিন্তায় পড়ে গিয়েছেন আপনি, ঠিক কোন সময় গোসল করলে আপনার জন্যে সেটি ভালো ফলাফল নিয়ে আসবে? সকাল না রাত? আসলে এট সম্পূর্ণ আপনার পছন্দের ওপর নির্ভর করে যে আপনি কখন গোসল করবেন। তবে এই একটি সিদ্ধান্তই কিন্তু আপনার আরো অনেকগুলো অভ্যাস আর প্রাত্যহিক নিয়মকে প্রভাবিত করে।

সকালবেলা গোসল করলে সেটি আপনার মস্তিষ্ককে সারাদিনের কাজের জন্যে তৈরি করে দেবে। রাতে গোসল করলে আবার যেটা আপনার ঘুমকে পুরোপুরি তাড়িয়েও দিতে পারে। তবে আপনার ত্বকে কোনরকম সমস্যা থাকলে সেটার জন্যে রাতের বেলা গোসল করাটাই সবচাইতে বেশি ভালো।

আপনি কী ধরণের কাজ করেন সেটার ওপরেও অনেকটা নির্ভর করে এই গোসলের সময়টা। আপনার শরীরের মানিয়ে নেওয়ার ক্ষমতা, আবহাওয়া, কাজের ধরণ ও সময়- এসব কিছুর ওপর নির্ভর করেই মূলত ঠিক করা উচিত যে কোন সময়ে গোসলটা সারবেন আপনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অলিম্পিক অ্যাথলেটরা কী খান? জেনে নিন ৬ খেলোয়াড়ের খাদ্যতালিকা

পরবর্তী সংবাদ

সফল হতে ৩০ বছরের মধ্যেই চাই ১০ অভ্যাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM