বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আখাউড়া দিয়ে ভারতে চাল পরিবহন শুরু
জাতীয়

আখাউড়া দিয়ে ভারতে চাল পরিবহন শুরু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ আগস্ট ২০১৬, ৩:৫০ পিএম·সর্বশেষ: ২৫ আগস্ট ২০১৬, ৩:৫০ পিএম
আখাউড়া দিয়ে ভারতে চাল পরিবহন শুরু

বিডি নিউজ ৬৪: ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের দেয়া খাদ্য সহায়তার চাল ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দফায় ১৫টি কাভার্ড ভ্যানে মোট ২৭৩ মেট্রিকটন চাল পরিবহন করা হয়।

আখাউড়া স্থলবন্দর নোম্যান্সল্যান্ডে দুপুর সাড়ে ১২টায় ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই) ত্রিপুরা রাজ্যের আগরতলা খাদ্যগুদামের জেনারেল ম্যানেজার (জিএম) বিডল তিওয়ারী ও আগরতলা কাস্টমস সুপার শিশির দেব আখাউড়া স্থলবন্দর কাষ্টমস সহকারী শুল্ক কর্মকর্তা মো. সারোয়ার আলমের কাছ থেকে চাল সংক্রান্ত কাগজপত্র বুঝে নেন।

আশুগঞ্জ থেকে চাল পরিবহণকারী কাভার্ডভ্যান চালকরা অভিযোগ করেন, আগরতলা সীমান্তে বিএসএফ ও কাস্টমস কাগজপত্র নিয়ে অনেক ভোগান্তি সৃষ্টি করছে। তারা একেক সময় একক বাহানা তৈরি করছে।

ভারতীয় চাল পরিবহনকারী আনবীজ ডেভেলপমেন্ট লিমিটেডের লজিষ্টিক ম্যানেজার মো. মাকসুদ হোসেন জানান, আকাশের অবস্থা চিন্তা করে ট্রাকের বদলে কাভার্ডভ্যানে করে আশুগঞ্জ থেকে আগরতলায় চাল পৌঁছে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের জন্য ট্রান্সশিপমেন্ট চুক্তির আওতায় ৩৫ হাজার মেট্রিকটন খাদ্যপণ্যের মধ্যে

দুই হাজার ২৭২ দশমিক ৪৮৫ মেট্রিকটন চাল নিয়ে গত মঙ্গলবার এমভি অভি নামে ভারতীয় একটি জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আসে।

বৃহস্পতিবার তৃতীয় চালানের প্রথম দফায় ২৭৩ মেট্রিকটন চাল ত্রিপুরা রাজ্যের আগরতলায় পরিবহণ করা হয়।

বাংলাদেশ-ভারত দু'দেশের নৌ-প্রটোকল চুক্তির আওতায় ‘বিশেষ মানবিক সুবিধায়’ বাংলাদেশের ওপর দিয়ে এ চাল পরিবহনে ভারতকে কোনো শুল্ক বা কোনও প্রকার ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে না।

ভারতীয় অর্থে সর্বমোট দুই কোটি ৩৭ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় চাল আগরতলা নন্দন নগর খাদ্যগুদামে যাচ্ছে। তবে বন্দরের ল্যান্ডিং সার্ভিস চার্জ বাবদ পাওয়া যাবে প্রায় আট লাখ ২৫ হাজার টাকা।

আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে আগরতলা খাদ্যগুদাম পর্যন্ত চাল পরিবহনকারী বাংলাদেশি কাভার্ডভ্যান ভাড়া বাবদ পাওয়া যাবে প্রায় ৫৫ লাখ টাকা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মুহিতুল ইসলামের সাহসী ভূমিকা স্মরণ করলেন প্রধানমন্ত্রী

পরবর্তী সংবাদ

সাভারে নানি হত্যার অভিযোগে নাতি আটক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM