বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /অসুখী মানুষের ১০ অভ্যাস, যা সবার জন্যই বর্জনীয়
জীবনযাপন

অসুখী মানুষের ১০ অভ্যাস, যা সবার জন্যই বর্জনীয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৯ জুলাই ২০১৬, ৯:৪৮ এএম·সর্বশেষ: ২৯ জুলাই ২০১৬, ৯:৪৮ এএম
অসুখী মানুষের ১০ অভ্যাস, যা সবার জন্যই বর্জনীয়

বিডি নিউজ ৬৪: মানুষ যখন অসুখী থাকে তখন বহু বিষয় নিয়েই তার অসন্তুষ্টি প্রকাশ করে। আর এটি মূলত কোনো পরিস্থিতির কারণে নয় বরং অভ্যাসের কারণেই হয়ে থাকে। কয়েকটি অভ্যাস থেকেই তাদের এ বিষয়টি বোঝা সম্ভব। এ লেখায় তুলে ধরা হলো অসুখী মানুষদের তেমন ১০টি অভ্যাস।

১. ভবিষ্যতের জন্য অপেক্ষা

বর্তমান অবস্থা নিয়ে কখনোই সন্তুষ্ট হয় না অসুখী মানুষেরা। তারা ধারণা করে ভবিষ্যতে হয়ত কখনো পরিস্থিতি পাল্টাবে। আর তখন সব দুঃখ ও অসন্তুষ্টি দূর হয়ে যাবে। এ কারণে তারা অনাগত সেই ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে। যদিও বাস্তবে তেমন দিন আর আসে না। এ কারণে বিশেষজ্ঞরা সর্বদা বর্তমানে আপনার যা আছে তাই নিয়েই সন্তুষ্ট হতে বলেন।

২. বহু জিনিসের পেছনে ছোটা

অত্যন্ত আর্থিক সঙ্কটের মধ্যে যারা জীবনের প্রথম অংশ কাটায় তারা পরবর্তীতে আয় বাড়ানোর সঙ্গে সঙ্গে সুখও কিছুটা বাড়াতে সক্ষম হয়। কিন্তু এক পর্যায়ে তারা বহু বিলাসপণ্য সংগ্রহ করা শুরু করে। এতে এক পর্যায়ে আবার তারা আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়ে পড়ে। আর এ কারণে তাদের মনের শান্তি ও সন্তুষ্টি আবার চলে যায়।

৩. বাড়িতে থাকা

অসুখী মানুষেরা সাধারণত অন্য মানুষদের এড়িয়ে চলে। আর এ কারণে তাদের সামাজিকতায়ও ঘাটতি তৈরি হয়, যা আরও নানা সমস্যা তৈরি করে। এর পেছনে প্রধান কারণ হলো তাদের মুড। মানসিক অবস্থা খারাপ থাকলে সবার সঙ্গে মেশার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়। যদিও বিশেষজ্ঞরা এক্ষেত্রে অসামাজিক না হতে বলেন।

৪. নিজেকে পরিস্থিতির শিকার মনে করা

অসুখী মানুষ সর্বদা নিজেকে পরিস্থিতির শিকার বলে মনে করে। তাদের হাতে নিজের এ পরিস্থিতি সামলানোর কোনো উপায় নেই এবং কিভাবে যে তা হয়ে গেছে, এমন একটা ধারণা থাকে। এ ধারণার কারণে এরা নিজের পরিস্থিতি পাল্টানোর জন্য কোনো চেষ্টাও করে না। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এ ধারণা ভুল। পরিস্থিতি যাই হোক না কেন, তা পাল্টানোর জন্য চেষ্টা করতে হবে নিজেকেই।

৫. হতাশা

অসুখী হওয়ার পেছনে অন্যতম কারণ হতাশা। এটি মূলত মুড কিংবা সাময়ীক মানসিক পরিস্থিতি নয়, এটি তৈরি হয় আরও বড় আকারে। হতাশার কারণে মানুষ নিজেই নিজের মাঝে একটি দুঃখজনক পরিস্থিতি তৈরি করে। এরপর যে কোনো পরিস্থিতিতেই মানুষ ভালো নয় বরং মন্দ বিষয়টি আশা করে।

৬. অভিযোগ

এটি অসুখী মানুষের আরেকটি নেতিবাচক বৈশিষ্ট্য যে, তারা কখনোই সন্তুষ্ট হয় না। নানা বিষয় নিয়ে তারা ক্রমাগত অভিযোগ করতে থাকে। যারা ক্রমাগত অভিযোগ করতে অভ্যস্ত তারা নিজেই এ পরিস্থিতি তৈরি করে। অন্যরাও তাদের অভিযোগের কারণে অতিষ্ট হয়ে পড়ে।

৭. নেতিবাচক দৃষ্টিতে দেখা

বাজে বিষয় সবার ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু আপনি বিষয়টিকে কেমন দৃষ্টিতে দেখছেন তা গুরুত্বপূর্ণ। একটি বাজে বিষয় যখন কোনো একজন নেতিবাচক মানুষের ক্ষেত্রে ঘটে তখন তারা সে দিনটিকেই বাজে হিসেবে দেখে। অনেকে আবার বছরটিকেও বাজে মনে করতে পারে এমনকি জীবনটাকেও মূল্যহীন মনে করতে পারে। যদিও ইতিবাচক মানুষ সে বাজে বিষয়টিকে সেভাবে পাত্তা না দিয়ে বরং তাকে ভালো দৃষ্টিতে দেখতে চায়।

৮. সমস্যা লুকিয়ে রাখা

অনেক অসুখী মানুষ তাদের গুরুত্বপূর্ণ সমস্যা লুকিয়ে রেখে প্রকাশ করতে চায় যে, সবকিছু স্বাভাবিক আছে। যদিও পরবর্তীতে এ সমস্যা যখন আরও বেড়ে যায় তখন তা নিজে থেকেই প্রকাশিত হয়ে পড়ে। আর এতে তারা নিজেকে অবস্থার শিকার হিসেবেই বর্ণনা করে।

৯. উন্নতি না হওয়া

অসুখী মানুষ প্রায়ই নিজের উন্নতির জন্য কোনো চেষ্টা করে না। এতে তাদের উন্নতির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তাদের দেখা যায় আরাম করে পরিস্থিতি পাল্টাবে এমন আশায় দিন গুনতে। যদিও চেষ্টা না করার কারণে পরিস্থিতিও পাল্টায় না।

১০. অন্যের সঙ্গে তুলনা

অন্যের সঙ্গে তুলনা করার পাশাপাশি অসুখী মানুষকে সর্বদা হিংসা করতে দেখা যায়। তারা অন্যের সঙ্গে নিজের তুলনা করে এবং অন্যের উন্নতিতে মনে দুঃখ পায়। এ কারণে তাদের মানসিক অবস্থাও ক্রমে খারাপ হয়ে যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিব্রতকর হেঁচকি দ্রুত বন্ধ করার সহজ কিছু উপায়

পরবর্তী সংবাদ

বয়ঃসন্ধিকালে সন্তানকে বন্ধু করে নিন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM