বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই
জাতীয়

অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২ জানুয়ারি ২০১৭, ৩:৫২ পিএম·সর্বশেষ: ২ জানুয়ারি ২০১৭, ৩:৫২ পিএম
অসহায় মানুষদের জন্য সহানুভূতি থাকা চাই

বিডি নিউজ ৬৪: অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী শ্রেনীর মানুষদের জন্য সবার মাঝে সমান সহানুভূতি থাকা চাই বলে মন্তব্য করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আনোয়ারুল নাসের।

তিনি বলেন, সরকার দরিদ্র জনগোষ্ঠিতে সমাজের মূলস্রোতধারায় নিয়ে আসতে আন্তরিক। কোন মানুষ যেন অসহায় না থাকে, পথে ঘাটে আর কোন শিশু যেন না ঘুমায় সেজন্য সরকার অনেক প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যে বেশ কিছু কাজ করে সরকার দৃষ্টান্ত স্থাপন করেছে।

জাতীয় সমাজসেবা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আনোয়ারুল নাসের এসব কথা বলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক প্রীতম কুমার চৌধুরীর সভাপতিত্বে সোমবার (২ জানুয়ারী) দুপুরে কক্সবাজার পাবলিক হল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডিসি মোহাম্মদ আনোয়ারুল নাসের সমাজসেবায় কর্মরতদের উদ্দেশ্য করে বলেন, সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে অনেক অনিয়মের অভিযোগ আমাদের কাছে আসে। স্থানীয় জনপ্রতিনিধিদের চাপ, আত্নীয়করণের অভিযোগও মাঝে মধ্যে আসে। এ বিষয়ে সতর্ক হতে হবে।

তিনি মনে করেন-চেহারা দেখে নয়, অবস্থা দেখে তালিকা করতে হবে। তাহলে সরকারী সেবা নিশ্চিত হবে।

প্রধান অতিথি বলেন, সরকারের ২৫টি মন্ত্রণালয়ের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করা হয়। বয়স্কভাতা এখন আর ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিতে হবেনা। সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে তারা ভাতা গ্রহণ করবে। এসবের লক্ষ্য একটাই-মানুষের সেবা নিশ্চিত করা।

এরপরও প্রান্তিক জনগোষ্ঠি সরকারী সেবা ঠিক মতো পাচ্ছে কিনা, তা সার্ভে করার পরিকল্পনা নেয়া হয়েছে। শীঘ্রই এ কাজ আরম্ভ হবে। এ সময় তিনি সরকারের সকল সেবা প্রতিটি মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে সকলের আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ্ব এমএম সিরাজুল ইসলাম, প্রবীন সাংবাদিক দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, এনজিও ব্যক্তিত্ব ও সমাজসেবক ইঞ্জিনিয়ার কানন পাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সমাজসেবার সহকারী পরিচালক ফরিদুল ইসলাম।

এসআরভিপি’র প্রকল্প কর্মকর্তা আবিদুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার আবু জাফর ছিদ্দিকী, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পুনর্বাসনকেন্দ্রের পরিচালক জেসমিন আক্তার, প্রতিবন্দি সেবা ও সাহায্যকেন্দ্রের ডা. মেহেদী হাসান, মানব কল্যাণ সংস্থার চেয়ারম্যান মাওলানা বশির উল্লাহ খান প্রমুখ।

জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালী।

জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সভায় প্রতিবন্দিদের ‘সুবর্ণ নাগরিক কার্ড’, শীতবস্ত্র ও ভাতা পরিশোধ বই বিতরণ করা হয়।

সমাজসেবা কার্যালয় থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেয়া ১০ জনকে দেয়া হয় কৃতিত্বের সনদ। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক মো. আলী হোসেনের নেতৃত্বে জাতীয় সমাজসেবা দিবস-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে পাবলিক হলে শেষ হয়। এতে বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন-সংস্থার কর্মীরা ছাড়াও স্কুল কলেজ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মৌলভীবাজারের ভুয়াইবাজার এলাকায় ট্রাক খাদে পড়ে ২ জন নিহত

পরবর্তী সংবাদ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে মানববন্ধন ও হোসেন জিল্লুরের কুশপুত্তলিকা দাহ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM