বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /অভিযান এবার খাতুনগঞ্জে ...
জাতীয়

অভিযান এবার খাতুনগঞ্জে ...

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ১১:১২ এএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ১১:১২ এএম
অভিযান এবার খাতুনগঞ্জে ...

বিডি নিউজ ৬৪: রমজানের প্রথম দিনেই অভিযান শুরু করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। নগরী কাজীরদেউড়ি ও রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে তিন বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে থেকে অভিযান শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে।

সকাল ১০টা থেকে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

তিনি বাংলামেইলকে বলেন, ‘রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে খাতুনগঞ্জে অভিযান শুরু হয়েছে। বিকেলে বিস্তারিত জানানো হবে।’

অভিযোগ রয়েছে ভোগ্যপণ্য মজুদ করে অতিরিক্ত মুনাফা করছেন খাতুনগঞ্জে কিছু অসাধু ব্যবসায়ী। ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে রমজানের নিত্যপণ্য ছোলা। এছাড়া তেল, চিনি, ডাল মসলা জাতীয় পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে এখানে। যার প্রভাব পড়েছে খোলা বাজারে।

যদিও আসন্ন রমজান মাসে ছোলা, তেল, চিনি, ডাল প্রভৃতি পণ্যের বাজারে দামবৃদ্ধির কারসাজিতে ধরা পড়লেই জরিমানার পরিবর্তে সরাসরি জেলখানায় পাঠানো হবে বলে ব্যবসায়ীদেরকে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। গত ৩১ মে চট্টগ্রামের আমদানিকারক ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ হুঁশিয়ারি দেন।

সভায় ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পাইকারি বাজারে অস্ট্রেলিয়ার ছোলার দাম নির্ধারণ করা হয় ৭৫ টাকা থেকে ৭৬ টাকা, বার্মার ছোলা ৮৫ টাকা, মটর ৪০ টাকা, মসুর ডাল ৯০ টাকা থেকে ৯১ টাকা।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘কেউ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর অতিরিক্ত মুনাফা করতে না পারে, সেজন্য বাজার মনিটরিং ও অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব টিম শুধু দু-একদিন না, পুরো রমজানে বাজার মনিটরিং করবে। যত বড় ব্যবসায়ী কিংবা নেতা হোক, কেউ যদি অসাধু ব্যবসার সঙ্গে জড়িত থাকেন তাহলে মনিটরিং টিম তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

চাঁদপুরে সড়কে ট্রাক্টর চলাচল নিষিদ্ধ

পরবর্তী সংবাদ

আসলামের সঙ্গীদের শনাক্তে ব্যস্ত গোয়েন্দারা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM