বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /অনন্য ৬ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট
তথ্যপ্রযুক্তি

অনন্য ৬ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ আগস্ট ২০১৬, ৫:৪৫ পিএম·সর্বশেষ: ২৪ আগস্ট ২০১৬, ৫:৪৫ পিএম
অনন্য ৬ ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ৭.০ নুগেট

বিডি নিউজ ৬৪: অ্যান্ড্রয়েড ভক্তরা অপারেটিং সিস্টেম ৭.০-এর প্রতীক্ষায় রয়েছেন। গোটা গ্রীষ্ম ডেভেলপারদের দিকে তাকিয়েই আছে মানুষ। তবে অপেক্ষার অবসান ঘটতে চলেছে। অ্যান্ড্রয়েডে সর্বসাম্প্রতি সংস্করণ 'নুগেট'-এর শেষ সংস্করণটির খবর বাতাসে ছড়িয়েছে।

গুগলের স্মার্টফোন ও ট্যাবে পাওয়া যাবে নতুন সংস্করণ। নেক্সাস ৬, নেক্সাস ৫এক্স, নেক্সাস ৬পি, নেক্সাস ৯, নেক্সাস প্লেয়ার এবং পিক্সেল সি-তে পাওয়া যাবে নুগেট। এসব যন্ত্রের ৬.০.১ মার্শমেলোকে আপডেট করে ৭.০ নুগেটে নিতে হবে।

এখন নির্মাতা নুগেটকে নিয়ে শেষ পর্যায়ের পরীক্ষা চালাচ্ছেন। এটি চলাকালে অপেক্ষায় থাকতেই হচ্ছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন নতুন অপারেটিং সংস্করণের কিছু অনন্য বৈশিষ্ট্যের খবর।

১. গুগল অ্যাসিস্টেন্ট : নতুন অ্যাসিস্টেন্ট সফটওয়্যারের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে আরো প্রাণবন্ত আলাপ করতে পারবেন। এর মাধ্যমে আগের চেয়ে অনেক কার্যকরভাবে রেস্টুরেন্ট নিয়ে গবেষণা চালাতে পারবেন।

২. ইনস্ট্যান্ট অ্যাপ : নুগেট আসার সময় হয়ে গেছে। এতে থাকছে ইনস্ট্যান্ট অ্যাপ। এর মাধ্যমে জেলি বিন পরিচালিত সিস্টেমেও বেশ কিছু অ্যাপ সরাসরি ডাউনলোড করা যাবে। এই অ্যাপটি ডিজিটাল পেমেন্ট সিস্টেমের জন্য বেশ কার্যকর।

৩. মাল্টিউইন্ডো : পর্দায় একযোগে দুইটি অ্যাপ নিয়ে কাজ করা অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবের জন্য জরুরি হয়ে পড়েছে। মাল্টিউইন্ডো সুবিধার মাধ্যমে ফোন বা ট্যাবের পর্দায় একাধিক অ্যাপ স্ক্রিন ভাগাভাগি করে নিয়ে কাজ করবে। এই ফিচারটি নতুন নয়।

কয়েক বছর আগেই এলজি এবং স্যামসাংয়ের কিছু ফোনে দেওয়া হয়েছে। নুগেটে গুগল পিকচার-ইন-পিকচার প্রযুক্তি দেবে। এর মাধ্যমে ভিডিও চালাতে পারবেন।

অথাৎ, টুইটার বা ইমেইলে ব্যস্ত থাকা অবস্থায় ইউ টিউবে ভিডিও চালাতে পারবেন।

৪. নোটিফিকেশনে রিপ্লাই : অ্যান্ড্রয়েডের পরিধানযোগ্য হাতঘড়ি থেকে সুবিধাটি আনা হয়েছে। নোটিফিকেশনের ঘর থেকে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। নতুন কোনো মেসেজ আসলে একটি সংকেত পপ আপ আকারে দেখা যাবে স্ক্রিনের একেবারে ওপরে। আর সেখান থেকেই মেসেজের রিপ্লাই দিতে পারবেন। আইওএস-এ সুবিধাটা রয়েছে। এবার অ্যান্ড্রয়েডে আসাটা মন্দ হবে না।

৫. নোটিফিকেশনের বান্ডেল : আপনার ফোনে নোটিফিকেশনের স্তূপ জমে গেলে সহায়তা করবে এই ফিচার। গ্রুপ নোটিফিকেশনগুলো একটি অ্যাপে আনা হবে। একটি তালিকায় গ্রুপগুলো একসাথে করা যাবে। ওপর-নিচ করে যেকোনো একটি থেকে সংকেত পাওয়া সম্ভব।

৬. ডোজ অন দ্য গো : ব্যাটারি বাঁচানোর ফিচার 'ডোজ' প্রথম আনা হয় অ্যান্ড্রয়েড মার্শমেলোতে। ব্যাকগ্রাউন্ডে চালু থেকে যেসব অ্যাপ চার্জ ক্ষয় করে, তাদের বন্ধ করে দেয় এই ফিচার। 'ডোজ অন দ্য গো' একই কাজ করবে।

আপনার ফোনটি নড়াচড়া না হলেই চালু অ্যাপগুলো বন্ধ করে দেবে এই ফিচার। এ ছাড়া প্রজেক্ট সুয়েল্টে নিয়েও কাজ করছে গুগল। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারে যতটা মেমোরি লাগে তা কমিয়ে আনা হবে।

বিশেষ করে সাম্প্রতিক এবং নিম্ন স্পেসিফিকেশন অ্যান্ড্রয়েড ফোনগুলোর জন্য ফিচারটি বেশ কার্যকর হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

স্মার্টফোন রাখুন নিরাপদে

পরবর্তী সংবাদ

'প্রিজমা' আনছে অফলাইনে কাজের সুবিধা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM