বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /অতিরিক্ত রাগ কমাতে যা করবেন
জীবনযাপন

অতিরিক্ত রাগ কমাতে যা করবেন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ আগস্ট ২০১৬, ৭:৩২ পিএম·সর্বশেষ: ৭ আগস্ট ২০১৬, ৭:৩২ পিএম
অতিরিক্ত রাগ কমাতে যা করবেন

বিডি নিউজ ৬৪: কিছুটা রাগ থাকা স্বাভাবিক৷ তবে অতিরিক্ত রাগের কারণে যদি কারো সংসার ভেঙে যায়, তিনি যদি চাকরিচ্যুত হন কিংবা মানসিক রোগে ভোগেন, তাহলে অবশ্যই তাঁকে সচেতন হতে হবে৷ জেনে নিন কীভাবে৷

নিজের সাথে বোঝাপড়া

যাঁর অতিরিক্ত রাগ, তাঁকে অনেকেই ভয় পায় বা তাঁকে সবকিছু থেকে একটু দূরে রখতে চায়৷ যিনি রেগে যান, তাঁর জন্য এটা অবশ্যই আনন্দের নয়৷ তাই অতিরিক্ত রাগের মানুষকে নিজের সাথে বোঝাপড়া করতে হবে, খুঁজে বের করতে হবে তাঁর রাগের আসল কারণ৷

মনকে অন্যদিকে ঘুরিয়ে দিন

রাগ বাড়ে সাধারণত মানসিক চাপ থেকে৷ এ রকম অবস্থায় গান শুনুন, ভালো কোনো বই পড়তে পড়ুন৷ এছাড়া ছবি আঁকতে বা রং করতেও পারেন৷ বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে, ছবি রং করলে মন শান্ত হয়৷ আর তাই তো যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে বই অর্ডার দেওয়ার লিস্টের এক নম্বরে প্রায়ই বড়দের ছবি রং করার বই থাকতে দেখা যায়৷ আর এই ট্রেন্ড এখন জার্মানিতেও এসেছে৷

শিশুর রাগ

অনেকের মধ্যে শিশু বয়স থেকেই রাগে লক্ষণ দেখা যায়৷ অনেক শিশু ছোট-খাটো জিনিস না পেলেই জেদ বা চিৎকার করে৷ এটা থেকেই কিন্তু রাগের শুরু৷ অনেক মা-বাবা আদর করে তখন কিছু বলেন না বা মনে করেন বড় হলে এই রাগ চলে যাবে৷ তবে শিশু মনোচিকিৎসকরা জানান, পরবর্তীতে আরো বড় দুঃখ বা কষ্টের হাত থেকে বাঁচানোর জন্য শিশুকে ছোটবেলা থেকেই তার ‘সীমানা’ তা তাকে জানিয়ে দিতে হবে৷ একমাত্র তবেই সে তা বুঝতে শিখবে৷

ব্যায়াম

অতিরিক্ত রাগ, জেদ বা ক্রোধ কমাতে প্রতিদিন ব্যায়াম করুন৷ এই যেমন জগিং, বক্সিং, যোগচর্চা বা অন্যকিছু৷ বিশেষ করে বয়ঃসন্ধিকাল এবং মধ্যবয়সে যখন শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, তখন নিয়মিত ব্যায়াম করা খুবই উপকারী৷

রাগ কমাতে প্রকৃতি

মনকে শান্ত করতে প্রকৃতির জুড়ি নেই৷ আর তা শুধু শুনে বা পড়ে নয়, নিজে পরীক্ষা করে নিশ্চিত হতে পারেন৷ কারো সাথে ঝগড়া হতে পারে এমন আশঙ্কা থাকলে বা ঝগড়া হওয়ার পরে কিছুক্ষণের জন্য বাইরে থেকে জোর জোরে হেঁটে আসুন, দেখবেন ঘণ্টা খানেকের মধ্যে রাগ পড়ে গিয়ে মন অনেকটাই শান্ত হয়ে গেছে৷

কারণ খুঁজতে হবে

তেমন বড় কোনো কারণ ছাড়াই দেখা যায় অনেক স্বামী বা স্ত্রীর মধ্যে ক’দিন পরপরই অতিরিক্ত রাগের কারণে প্রচণ্ড ঝগড়া হয়৷ জার্মান মনস্তত্ত্ববিদ হাইকে স্ট্যুভেল জানান, এক্ষেত্রে রাগের কারণ খুঁজে বের করে আলোচনার মাধ্যমে রাগ কমাতে হবে৷ এমনকি প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শও নেয়া যেতে পারে৷ তা না হলে মা-বাবার রাগ সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরবর্তীতে এর ফল পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে৷

ঘটতে পারে...

অতিরিক্ত রাগ ও উত্তেজনায় রক্তচাপ বেড়ে যেতে পারে৷ এমনকি তা থেকে ঘটে যেতে পারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো ঘটনাও৷ তাই রাগী মানুষরা যতটা সম্ভব হাসিখুশি থাকুন এবং রাগকে দূরে রাখার চেষ্টা করুন৷

সবকিছু গুছিয়ে রাখুন

যে কাজগুলো বেশি ঝামেলার মনে হয় বা যে সব কাজে সময় বেশি লাগে, সেগুলো সম্ভব হলে আগে থেকেই করে নিন অথবা গুছিয়ে রাখুন৷ জার্মান মনস্তত্ত্ববিদ হাইকে স্ট্যুভেলের কথায়, জরুরি কাজগুলো গোছানো থাকলে মন এমনিতেই শান্ত থাকবে৷ ফলে উত্তেজিত হবার বা রাগ বাড়ার তেমন কোনো কারণ থাকবে না৷

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বন্ধুত্বের পাঁচ তথ্য যা না জানলেই নয়

পরবর্তী সংবাদ

বিবাহিত জীবনের চেয়ে একা থাকা অনেক বেশি উপভোগ্য

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM